যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (৮ এপ্রিল) ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেয়া এমন বিবৃতি যুদ্ধবিরতিতে সম্ভাব্য বাধা সৃষ্টি করতে পারে।
স্যোসাল মিডিয়ায় দেয়া বিবৃতিতে নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতিতে ইসরায়েলের পূর্ণ সমর্থন রয়েছে। তবে এই যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদি কাজ করবে, যদি না ইরান তাদের ওপর ক্ষেপনাস্ত্র ছোড়ে এবং পারমানবিক হুমকি হিসেবে বিবেচিত না হয়।
তবে এই যুদ্ধবিরতি লেবাননে কার্যকর হবে না। খবর
আল জাজিরার। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা লেবাননসহ সব অঞ্চলে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে নেতানিয়াহুর বক্তব্যে সেই দাবির সঙ্গে স্পষ্ট অসঙ্গতি দেখা গেল।
বর্তমান সময়টি ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ অধ্যাষিত এলাকায় স্থল অভিযানের জন্য আরও সৈন্য মোতায়েন করছে। ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাতের মত এটিও সমান গুরুত্বপূর্ণ, এমনকি তার চেয়েও বেশি।গত ২ মার্চ থেকে ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলে হামলা শুরু করলে লেবাননও এই সংঘাতে জড়িয়ে পড়ে।
এ ক্যাটাগরির আরো নিউজ..