বুধবার (৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনার বিরুদ্ধে যদি কিছু লেখা না যায় তাহলে আপনি সংসদে দাঁড়িয়ে বলে দেন যে, আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না। লিখলে গ্রেপ্তার করা হবে। অথবা একটা আইন করে দেন, কোন সমালোচনা করা যাবে না, কোন কথা বলা যাবে না, স্যাটায়ারও করা যাবে না।যদিও আপনি উত্তর দেবেন কি না জানি না। এটাও হয়তো সালাউদ্দিন ভাই উত্তর দিতে পারেন।