জাতীয় রাজস্ব বোর্ডের কর নীতি উইংয়ের দ্বিতীয় সচিব একরামুল হকের স্বাক্ষরিত আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।আদেশে বলা হয়, বিআইডাব্লিউটিএ একটি সরকারি প্রতিষ্ঠান এবং করযোগ্য সত্তা নয়। এর পরিপ্রেক্ষিতে আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪-এর উপ-ধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে সংস্থাটিকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিসআর) উপস্থাপনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।