বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পরে আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে। ভারতীয় সংবাদমাধ্যম ইউএনআইয়ের খবরে এ তথ্য জানা গেছে।ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে ভারত সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে।
জয়সওয়াল জোর দিয়ে আরো বলেন, পররাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার ব্যাপারে ভারতের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন।জয়সওয়াল বলেন, ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে উভয় পক্ষের মতামত জানতে শিগগিরই আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।’ তিনি বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে ধারাবাহিক সংলাপের গুরুত্বের ওপর জোর দেন।