তবে স্ট্রিটিংয়ের পর্যাপ্ত সমর্থন আছে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। বুধবার সকালে তিনি ডাউনিং স্ট্রিটে স্টারমারের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন।যদিও তার মুখপাত্র জানিয়েছেন, কিংস স্পিচ থেকে মনোযোগ সরাতে না চাওয়ায় তিনি এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করবেন না।
স্টারমারের এক মন্ত্রিসভা-ঘনিষ্ঠ মিত্র গার্ডিয়ানকে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি তাকে ছুড়ে ফেলতাম, কিন্তু সৌভাগ্যবশত স্টারমার শান্ত ও ধৈর্যশীল ব্যক্তি।’
এর আগে মঙ্গলবার পদত্যাগ করা সাবেক মন্ত্রী জুবির আহমেদ আবারো স্টারমারের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কর্তৃত্ব অপরিবর্তনীয়ভাবে ক্ষয়ে গেছে এবং দলীয় এমপিদের মধ্যে তার নেতৃত্ব নিয়ে আস্থা দ্রুত কমে যাচ্ছে।