সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরা লিমা পদত্যাগ করেছেন। বুধবার (১৩ মে) অ্যাটর্নি জেনারেল বরাবর পাঠানো পদত্যাগ পত্রে আঞ্জুমান আরা লিমা লিখেছেন, ‘২০২৪ সালের ২৪ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত হই।
আমি সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে ১৫ মে হতে কার্যকরভাবে পদত্যাগ করতে ইচ্ছুক। এই দপ্তরের দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত গৌরব ও মর্যাদার বিষয় ছিল। বিচার প্রশাসনে অবদান রাখার এবং রাষ্ট্রের সেবা করার এই সুযোগের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’
তবে বিদেশে ক্রমবর্ধমান পারিবারিক দায়বদ্ধতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দায়িত্বের কারণে আমার নিয়মিত উপস্থিতি ও সময় প্রদান করা ক্রমশ কঠিন হয়ে পড়েছে।
গভীরভাবে বিবেচনা করে আমি মনে করি, এই মুহূর্তে আমার পক্ষে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়াই সমীচীন।আমার কর্মকালীন আপনার দপ্তর এবং সকল সহকর্মীদের সহযোগিতা, দিকনির্দেশনা ও সমর্থনের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব পালনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত সম্পর্ক আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..