রবিবার (১৭ মে) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম সংক্রান্ত বিষয়ে আইন প্রণয়নের লক্ষ্যে আয়োজিত অংশীজন সভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, “আমাদের দেশে প্রায় প্রতিটি আইনেই একটি ‘ওভাররাইডিং ক্লজ’ (অন্য আইনের ওপর প্রাধান্য পাওয়ার বিধান) যুক্ত করার প্রবণতা দেখা যায়। আমরা এমন কিছু লিখতে চাই, যা বাস্তবে প্রকৃতভাবে কার্যকর হবে। এটি কেবল লেখার জন্যই লেখা হওয়া উচিত নয়।’
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী, ‘মায়ের ডাক’ (গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম)-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি (এমপি) এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বক্তব্য দেন।