বিশেষ করে সীমান্ত নিরাপত্তা সমন্বয় এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ।প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং আসামের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ আইনি ও প্রশাসনিক বিষয়। এ নিয়ে বাংলাদেশের মন্তব্য করার কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।