গত ২২ মে আসকের নির্বাহী পরিষদের সভাপতি অ্যাডভোকেট জেড আই খান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি (অবসরপ্রাপ্ত) নিয়ামুল হক নাসিম, আসকের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট তাসলিমা রহমান এবং মারুফ মোহাম্মদ।