এই সামরিক হামলার পর থেকেই আইএইএ-র পরিদর্শকদের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রগুলোতে ঢুকতে দিচ্ছে না তেহরান।আইএইএ তাদের প্রতিবেদনে স্বীকার করেছে যে, সামরিক হামলার কারণে সেখানে একটি নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বিশ্ব নিরাপত্তার স্বার্থে অবিলম্বে পরমাণু কেন্দ্রগুলো পরীক্ষা করা জরুরি। গত বছরের জুনে মার্কিন হামলার আগে আইএইএ-র হিসাব অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম ছিল।