মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে সাময়িকভাবে একে অপরের ওপর সামরিক হামলা স্থগিত করেছে ইরান ও ইসরায়েল। তবে লেবাননের ওপর নতুন করে কোনো হামলা চালানো হলে কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে উভয় পক্ষ।

কন্যাসন্তান : আল্লাহর রহমত, ঘরের বরকত ও জান্নাত লাভের মাধ্যম
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, ‘গুলি ছোড়া বন্ধ করুন’ এবং চলমান উত্তেজনা যেন কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত না করে সে বিষয়ে সতর্ক করেন।
পরে ট্রাম্প জানান, একটি নতুন যুদ্ধবিরতির উদ্যোগ নিয়ে কাজ চলছে এবং সমঝোতার সম্ভাবনা খুব কাছাকাছি বলে তিনি মনে করেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করতে পারে।
তবে সবশেষ পরিস্থিতিতে উভয় পক্ষের হামলা স্থগিতের সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন যুদ্ধবিরতির প্রচেষ্টা অঞ্চলটিতে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা তৈরি করেছে।