এ সময় আওয়ামী লীগ নেতা আফছার খান সাদেকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে এলেম পার্ক স্টেশনের সামনে অবস্থিত রমফুডের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের নেতৃত্বে হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায়।