পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সিলেটের নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ‘সাদাপাথর’ পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সিলেটের নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ‘সাদাপাথর’ পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার সকালে খেয়াঘাট থেকে কোনও নৌকা সাদাপাথরের উদ্দেশে ছেড়ে যায়নি।
কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটকদের জীবন ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ পর্যটনকেন্দ্রে সব ধরনের প্রবেশ ও নৌকা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হলে পর্যটনকেন্দ্রটি আবার খুলে দেওয়া হবে।