রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের পাঁচটি শাখা ক্যাম্পাস পরিচালনার জন্য সাধারণ শিক্ষা ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল বুধবার (২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের পাঁচটি শাখা ক্যাম্পাস পরিচালনার জন্য সাধারণ শিক্ষা ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার (২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
দায়িত্ব পাওয়া কর্মকর্তারা সংশ্লিষ্ট শাখার আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম তদারক করবেন।