হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) বিকেলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী।এ সময় প্রধানমন্ত্রী রোগীকে পাশে রেখে চিকিৎসকের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন।এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) বগুড়ায় নিজ বাসায় প্রচণ্ড বুকের ব্যথা অনুভব করায় ডা. পাভেলকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে বগুড়া থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..