স্পেনের কাছে হেরে ট্রফি হাতছাড়া হলেও পুরো টুর্নামেন্টে সবুজ গালিচায় আরও একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন মেসি। ২০৩০ সালের বিশ্বকাপ যখন বসবে, তখন মেসির বয়স হবে ৪৩। ওই বয়সে বিশ্বমঞ্চে মহাতারকাকে দেখার সম্ভাবনা ক্ষীণ বললেই চলে। তবে ভক্তদের আশা হারানো মানা! কিংবদন্তি মেসিকে হয়তো পাওয়া যাবে না, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র থিয়াগো মেসিকে আকাশি-নীল জার্সিতে দেখার রঙিন স্বপ্ন এখন থেকেই বুনতে শুরু করেছেন কোটি আর্জেন্টাইন সমর্থক।