কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি না থাকা সত্ত্বেও ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
শুক্রবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবছার উদ্দীন ইফতি।জানা যায়, শনিবার (২৫ জুলাই) বাদ আসর ‘জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেমা’র আয়োজন করেছে শাখা ইসলামী ছাত্র আন্দোলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের। অনুষ্ঠানটি আয়োজনের জন্য প্রক্টরিয়াল বডির কাছে লিখিত আবেদন জানিয়েছিল সংগঠনটির নেতৃবৃন্দ। তবে নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেই আবেদনের অনুমতি দেয়নি প্রশাসন।প্রশাসনের অনুমতি না মিললেও পূর্বঘোষিত সূচিমোতাবেক প্রধান অতিথিকে নিয়েই অনুষ্ঠান সম্পন্ন করার ব্যাপারে অনড় অবস্থান নিয়েছে সংগঠনটি।
এ বিষয়ে শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি আবছার উদ্দীন ইফতি বলেন, ‘আমরা নিয়ম মেনেই প্রক্টরের কাছে অনুমতির আবেদন করেছিলাম। কিন্তু নিরাপত্তার অজুহাতে আমাদের অনুমতি দেওয়া হয়নি। প্রশাসন অনুমতি না দিলেও কাল উনি (মুফতি ফয়জুল করিম) আসবেন এবং আমরা নির্ধারিত প্রোগ্রাম করব।
অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অব্দুল হাকিম জানান, ‘তারা আমাদের কাছে আবেদন করেছিল। কিন্তু উনি একজন প্রভাবশালী ব্যক্তিত্ব এবং একটি রাজনৈতিক দলের দ্বিতীয় শীর্ষ নেতা। এই মুহূর্তে ক্যাম্পাসে উনার উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করেই এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।’
প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কর্মসূচি আয়োজনের বিষয়ে প্রক্টর আরো বলেন, ‘অনুমতি না দেওয়ার পরও যদি তারা প্রোগ্রাম আয়োজন করে এবং সেখানে কোনো অপ্রীতিকর বা নিরাপত্তাজনিত ঘটনা ঘটে, তবে তার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না।
এ ক্যাটাগরির আরো নিউজ..