মালয়েশিয়া সফর শেষে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান।তারা জানান, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। গত তিন মাসে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী, মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ বৈঠকগুলোতে দুই দেশই দ্রুত শ্রমবাজার চালুর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।সরকারের পক্ষ থেকে জানানো হয়, নতুন নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও কম খরচে কর্মী পাঠানোর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বোয়েসেল (BOESL)-এর মাধ্যমে কর্মী পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যমান সমঝোতা স্মারকের (MoU) আওতায় মালয়েশিয়া সরকার যাচাই-বাছাই শেষে যোগ্য রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদন দেবে।