ঢাকা আসছে মার্কিন নৌ কমান্ডারের নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধিদল
Syed Asaduzzaman
/ ৩৭
ভিউ:
হালনাগাদ:
সোমবার, ৩ আগস্ট, ২০২৬
শেয়ার করুন:
তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে আসবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের তিন দিন পর মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা স্টিফেন কোহলার সফরে আসছেন। এতে সফরটির কৌশলগত গুরুত্ব আরো বেড়েছে এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও যোগাযোগে ক্রমবর্ধমান গতি স্পষ্ট হয়েছে।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সূত্রে জানা গেছে, অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের নৌবাহিনীর একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।
সফরটি এই অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বকে তুলে ধরছে। একই সঙ্গে এটি ওয়াশিংটন ও ঢাকার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে।
স্টিফেন কোহলার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন অভিজ্ঞ যুদ্ধবিমানচালক ও কৌশলগত সামরিক নেতা।