পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে। আজকে তারা এই বাংলাদেশে বেয়াদব কণ্ঠ নাজিল করেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরে জুলাই সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির ব্যানারে শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
এ্যানি বলেন, বাংলাদেশে বিরোধী দল একটা, সেটা হলো জামায়াত-শিবির। জাতীয় রাজনীতিতে এনসিপি নামক দলটা তারা সৃষ্টি করেছে।এনসিপি একাকার হয়ে গেছে জামায়াত-শিবিরের নেতৃত্বে।তিনি আরো বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টের বাইরে পক্ষ হলো দুইটা। একটি জামায়াত-শিবির পক্ষ এবং আরেকটি হলো জিয়াউর রহমান-খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদী পক্ষ। এরা কী ভাষায় কথা বলছে, প্রতিদিন তারা গায়ে পড়ে ঝগড়াঝাঁটি করে।
প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে গায়ে পড়ে উচ্চবাচ্য, অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে। এখনো দেশের মানুষ ধৈর্য ধরছে। আমাদের ধৈর্যের বাঁধ এখনো ভেঙে যাইনি।তিনি বলেন, ৫ তারিখের পর এরা শুধু জুলাইকে বিভক্ত করে নাই, বাংলাদেশকে বিভক্ত করেছে। বাংলাদেশের রাজনীতিকে বিভক্ত করেছে।
এরা বাংলাদেশের ফ্যাসিস্টবিরোধী ঐক্যের মধ্যে ফাটল ধরিয়েছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..