ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়। এনটিআরসিএর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রয়েছে। ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে অপতথ্য প্রচার না করার জন্য সবার প্রতি অনুরোধ রইলো।এর আগে, এনটিআরসিএকে বাদ দিয়ে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে শিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর মধ্যেই শিক্ষামন্ত্রী এ বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান পরিষ্কার করলেন।