রবিবার (৯ আগস্ট) লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।কমিটিতে নাজমুল হককে সভাপতি এবং মো. বদরুল হুসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।অনুষ্ঠানে লাওসে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন স্তরের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন কমিটির নেতারা প্রবাসী বাংলাদেশিদের আপদ-বিপদে পারস্পরিক সহযোগিতা, সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং কল্যাণমূলক কার্যক্রম আরো জোরদার করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।