কর্মশালায় আধুনিক সামাজিক বিজ্ঞানীদের পেশাগত ও অ্যাকাডেমিক বিকাশের ওপর তিনটি পৃথক সেশন অনুষ্ঠিত হয়।এসব সেশনে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করেন অধ্যাপক সেলিম রায়হান, অধ্যাপক শামীম রেজা, অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ, অধ্যাপক এম এ কাউসার, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও অধ্যাপক সামিনা লুৎফা।সমাপনী অধিবেশনটি সঞ্চালনা করেন কবি জসীমউদ্দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আরিফ মাহমুদ।