দুর্গাপুরের থাউশাল পাড়ার ৩ বছরের ছোট্ট শিশু সারা মনি এবং লক্ষ্মীপুর গ্রামের নিবারণ হাজং—দুজনই এখন চিকিৎসাধীন। তাদের দেখতে এবং খোঁজখবর নিতে গত রাত ৯টায় ঢাকার বার্ন ইনস্টিটিউটে ছুটে যান আমাদের প্রিয় নেতা, মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়।
অসহায় ও বিপন্ন মানুষের বিপদে সবসময় পাশে দাঁড়িয়ে তিনি আবারও প্রমাণ করলেন প্রকৃত নেতৃত্ব ঠিক কেমন হওয়া উচিত।
মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা, তিনি যেন আমাদের এই মানবিক নেতা ব্যারিস্টার কায়সার কামাল ভাইজান কে সুস্থতাসহ ও নিরাপদে নেক হায়াত দান করেন। আপনি বেঁচে থাকলে মানবতা বেঁচে থাকবে।
পাশাপাশি, পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি—তিনি যেন আমাদের ছোট্ট সারা মনি ও নিবারণ হাজং ভাইকে দ্রুত সুস্থতা দান করে তাদের মায়ের কোলে ফিরিয়ে দেন। আমিন।