(নওগাঁ) প্রতিনিধিঃ আল আমিন
নওগাঁর মান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব-উল আলম, সমাজসেবা কর্মকর্তা মোঃ আল মাসুদ রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপংকর পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল,মোখলেসুর রহমান কামরুল, এস. এম. গোলাম আজম, মোস্তাফিজুর রহমান সুমন, আব্দুল মতিন মণ্ডল ও মোখলেসুর রহমান কামরুল তোফাজ্জল হোসেন, জায়েদুর রহমান আনিছুর রহমান।
এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সামাজিক অপরাধ দমন, জনসেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন,শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত মান্দা গড়তে হলে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে এক হয়ে কাজ করতে হবে।