তিনি বলেন, জ্বালানি নিয়ে যে সংকট দেখা দিয়েছে, সেটা তো প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজের তৈরি করা নয়। তার সৃষ্ট সংকট না, সরকারের সৃষ্ট সংকট না। সংকটটি বৈশ্বিক। যুদ্ধ হচ্ছে হরমুজ প্রণালিতে। আমেরিকা-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে। সমস্ত তেল উৎপাদনকারী দেশগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের ওই জায়গায়। যেখানে হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রায় ১৪০ থেকে ১৪৫টা জাহাজ যাতায়াত করে। যে এলএনজি গ্যাস আমরা নিয়ে আসি, সেটার অধিকাংশ জাহাজ এবং কার্গ ওই পথ দিয়ে আসে। আজকে বাধাগ্রস্ত হচ্ছে, কারণ যুদ্ধ চলছে। আমাদের এলএনজি আমদানির ওপর নির্ভর করতে হয়।