ফ্রান্সের জার্সিতে একসময় সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ছিল তারই দখলে। তবে সম্প্রতি তাকে পেছনে ফেলে সেই চূড়ায় নাম লেখান আরেক ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বয়স আর ক্যারিয়ারের হিসেব চুকিয়ে অবসরের ইঙ্গিত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে জিরুদ বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমার মনে হয়, খুব সম্ভবত এটিই আমার শেষ মৌসুম হতে যাচ্ছে।’ক্যারিয়ারের শেষ মুহূর্তগুলো মাঠেই দারুণভাবে উপভোগ করছেন জানিয়ে ফরাসি এই তারকা আরো বলেন, ‘আর এ কারণেই আমি এখন প্রতিটা মুহূর্ত পুরোপুরি উপভোগ করার চেষ্টা করছি।