দ্বিতীয় পোস্ট : এআই প্রযুক্তিতে তৈরি একটি ছবিতে মক্কা, মদিনা ও জেরুজালেমের তিন পবিত্র স্থানকে আলোর রেখা দিয়ে যুক্ত করা হয়েছে এবং নেপথ্যে মৃত্যুভয় উপেক্ষা করে মর্যাদার লড়াই করার আকুল কাসিদা ও কবিতা বাজছিল।সিএনএনের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত অনুসন্ধান মডেলের মাধ্যমে হামামের প্রায় তিন হাজারটি মুছে ফেলা আগের বার্তা পর্যালোচনা করে তার চরম উগ্রপন্থা ও নারীবিদ্বেষী মনোভাবের প্রমাণ পাওয়া গেছে।
ওমান আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। এমন পরিস্থিতিতে কঠোর সুরক্ষাবেষ্টিত ইসরায়েলের তেল আবিবগামী একটি আন্তর্জাতিক বিমানের ককপিটে ওমানের একজন নাগরিক কিভাবে পাইলটের দায়িত্বে বসলেন, তা নিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে।
বর্তমানে ইসরায়েলের শিন বেত, মোসাদ, সামরিক বাহিনী এবং দেশটির পরিবহন মন্ত্রণালয় পুরো বিষয়টি যৌথভাবে খতিয়ে দেখছে। একই সঙ্গে উগ্রপন্থী সংগঠনগুলোর সঙ্গে তার কোনো পূর্বপরিকল্পিত চক্রান্ত বা আন্তর্জাতিক সংযোগ ছিল কি না, তা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল একটি আলাদা সন্ত্রাসী তদন্ত মামলা শুরু করেছেন। বিমানটি ইউএই-র রেজিস্টার্ড হওয়ায় তাদের আইনগত এখতিয়ার রয়েছে।
অন্যদিকে, জরুরি অবতরণের পর সৌদি আরবে আটকে থাকা ওই হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যেখানে ইউএই-র প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সম্মতিক্রমে ইসরায়েলি গোয়েন্দারাও সরাসরি অংশ নিচ্ছেন।