দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’ বিমানের ককপিট কাণ্ড ও মাঝআকাশে রক্তক্ষয়ী বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় এক প্ল্যাম্বার (পাইপমিস্ত্রি) টিভিতে বিমান বিধ্বস্তের শো দেখে শেখা কৌশলে কন্ট্রোল টেনে ধরে ১৭৪ যাত্রীর জীবন রক্ষা করেছেন! তবে প্ল্যাম্বারের এই অলৌকিক গল্প পুরোপুরি চোখ বন্ধ করে বিশ্বাস করেননি মার্কিন প্রেসিডেন্ট।
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেতের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।ট্রাম্প সাংবাদিকদের সামনে পুরো ঘটনাটি নেতানিয়াহুর ওপর ছেড়ে দিয়ে বলেন, ‘ওই ব্যক্তি (প্ল্যাম্বার) বিমানে চিৎকার-চেঁচামেচি শুনে এগিয়ে যান এবং দেখেন ঘটনা কী হচ্ছিল। বোয়িং বিমানটি অবিশ্বাস্য গতিতে নিচের দিকে নেমে আসছিল। জীবনে কখনো বিমান না চালানো এ ব্যক্তি বিমানে উঠে কন্ট্রোল হাতে নেন এবং ওপরের দিকে টান মারেন, আর মাটিতে আছড়ে পড়ার ঠিক আগ মুহূর্তে বিমানটিকে সোজা করে ফেলেন।’
ঘটনাটি নেতানিয়াহুর কাছ থেকেই শোনা উল্লেখ করে ট্রাম্প হাসিমুখে যোগ করেন, ‘এটিই হলো সেই গল্প, যা আমি পেয়েছি।গল্পটি শতভাগ সত্য কি না তা আমার জানা নেই, তবে আমি সরাসরি বিবির (নেতানিয়াহু) কাছেই এটি শুনেছি।’পরবর্তীতে ট্রাম্প আরো জানান, প্ল্যাম্বারের সেই প্রাথমিক ধাক্কা সামলানোর পর বিমানে সাধারণ যাত্রী হিসেবে বসে থাকা অফ-ডিউটি ‘রিলিফ’ পাইলটরা ককপিটের পূর্ণ নিয়ন্ত্রণ নেন এবং বিমানটিকে নিরাপদে সৌদি আরবের মোড়ে জরুরি অবতরণ করান।
এ ক্যাটাগরির আরো নিউজ..