শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী
Syed Asaduzzaman
/ ৩
ভিউ:
হালনাগাদ:
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শেয়ার করুন:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া ভারতের সামনে কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর একটি কর্ম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।
শেখ হাসিনাকে ভারত কখন প্রত্যর্পণ করবে—এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, ‘হাসিনাজিকে আইএএফ (ভারতীয় বিমানবাহিনী) বা ভারতের সেনাবাহিনী নিয়ে আসেনি। ওই সময় বাংলাদেশের বিয়োগান্তক ঘটনার কারণে তিনি এসেছিলেন। এমন ঘটনা সংগঠিত হওয়া উচিত ছিল না, যেখানে নিরপরাধ মানুষ প্রাণ দিয়েছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের সামরিক বিমানে তাকে ভারতে নেওয়া হয়েছিল। তিনি যখন ঢাকা ত্যাগ করেন, তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং ভারত এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। আমরা যদি তাকে অবতরণের অনুমতি না দিতাম, তবে একদম অন্য রকম এক পরিস্থিতির সৃষ্টি হতো।’বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ।
কোন দেশের সঙ্গে সম্পর্ক করবে বা রাখবে, সে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ ও সরকারের। সত্যিকারের প্রতিবেশী কোনো দেশের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করে না।দীনেশ ত্রিবেদী বলেন, ‘পরিবারের মধ্যে ভুল-বোঝাবুঝি থাকতেই পারে।’