সুদীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নিখুঁত অভিনয়শৈলী ও দাপুটে সংলাপ পরিবেশনের জন্য দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন নানা পাটেকার। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত এই কিংবদন্তি ‘নটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘আব তাক ছাপ্পান’ এবং ‘যশোবন্ত’-এর মতো অসংখ্য সফল সিনেমায় অভিনয় করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।
১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন নানা পাটেকার। তার আসল নাম বিশ্বনাথ পাটেকার।