এত দিনেও খবর হয়নি গ্রেপ্তার দেখানোর। আওয়ামী লীগে তার কোনো পদ-পদবি নেই। তিনি অসুস্থ, তাকে গ্রেপ্তার না দেখানোর প্রার্থণা করছি।’মামলার অভিযোগ অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বরের গোলচত্ত্বর এলাকায় আন্দোলনে অংশ নেন মাহফুজ। দুপুরের দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের মামলা দায়ের করেন।
গত বছরের ১৭ আগস্ট গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। এখন পর্যন্ত তাকে পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর তথ্য দিয়েছেন তার আইনজীবী সোহরাব হোসেন রুবেল।