সংশ্লিষ্টরা জানিয়েছেন, আলজেরিয়ার হাইড্রোকার্বন প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় বাংলাদেশের জ্বালানিমন্ত্রী দুই দেশের মধ্যে শুধু অর্থনৈতিক সম্পর্ক নয়, সাংস্কৃতিক সম্পর্ক ও পারস্পরিক বন্ধন জোরদার করার আগ্রহও প্রকাশ করেন।অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।সফরকালে বাংলাদেশের প্রতিনিধি দল আলজেরিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ অংশীদারি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে জ্বালানি তেল ও গ্যাস উৎপাদন, জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।