সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।
রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর এজলাসের সামনের করিডরে এ অনুষ্ঠান হবে।এ উপলক্ষে সুপ্রিম কোর্টের মূল ভবনসংলগ্ন বাগান ‘ইনার কোর্ট ইয়ার্ডে’ আইনজীবীদের আপ্যায়নের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং সাধারণ আইনজীবীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..