মদন (নেত্রকোণা) সংবাদদাতাঃনেত্রকোণার মদনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার, বীর মুক্তিযোদ্ধাগণসহ সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, সিপাহী-জনতার বিপ্লবের তাৎপর্য এবং জাতীয় সংহতি রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনা ধারণের গুরুত্ব তুলে ধরেন।বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ কাদেরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির রিয়াজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, জুলাই যোদ্ধা ইমরান হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।