মদন (নেত্রকোণা) সংবাদদাতাঃঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোণার মদনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মদন উপজেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে প্রথমে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মদন পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এ দিনটি জাতীয় ঐক্য, সংহতি ও গণতন্ত্র রক্ষার চেতনায় উদ্বুদ্ধ করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন, পৌর বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আঙ্গুর, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসূল রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান নয়ন, যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক।