অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী হাইকোর্টের রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার পর আপিল দায়েরের জন্য ৩০ দিন সময় পাবেন সোহেল রানা। তিনি আপিল করলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া স্থগিত থাকবে।
এদিকে রায় ঘোষণার সময় হাইকোর্টের এজলাসে উপস্থিত ছিলেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। স্বপ্না খাতুনকে খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।
গত ১৯ মে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে আজ হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং স্বপ্না খাতুনকে খালাস দেন।