জামায়াতে ইসলামির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়ার শীর্ষ হিন্দু ও ইহুদি সংস্থা। তারা বলেছে, জামায়াত আমির ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের শহীদ হিসেবে কবুল করার দোয়া করেছিলেন। যা তাদের কাছে উদ্বেগের বিষয়।
বিবৃতিতে তারা আরও বলেছে, জামায়াতের অতীত উদ্বেজনক ইতিহাস আছে। তাদের দলের সাবেক নেতারা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।
বাংলাদেশের বিরোধী দলীয় নেতার অস্ট্রেলিয়ার সফরের বিরোধীতা করে সংস্থা দুটি আরও বলেছে, “আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে অস্ট্রেলিয়ার ইমাম কাউন্সিল গত ২১ নভেম্বর সিডনিতে তাকে অভ্যর্থনা দেয়। জানা গেছে, সেখানে অস্ট্রেলিয়ার সাংসদরাও উপস্থিত ছিলেন। আমরা অস্ট্রেলিয়ার সরকারের কাছে জানতে চাই কেন তাকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হলো এবং সরকারের কোনো প্রতিনিধি কী তার সঙ্গে দেখা করেছেন কি না।”