তিনি বলেন, উপাচার্যের নির্দেশনায় সম্পন্ন এ দায়িত্ব হস্তান্তর বিভাগের নেতৃত্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অধ্যাপক মাহবুবুর রহমান আরো বলেন, নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রশাসনিক নেতৃত্বে ধারাবাহিকতা ফিরবে বলে প্রত্যাশা করছি।একই সঙ্গে শিক্ষা, গবেষণা, বিভাগীয় পরিকল্পনা ও অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদী।
অধ্যাপক ড. এস এম শামীম রেজা যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের গোল্ডস্মিথস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে মিডিয়া এডুকেশন এবং স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (সোয়াস) অ্যানথ্রোপোলজি অব মিডিয়া বিষয়ে পড়াশোনা করেন। এ ছাড়া তিনি ইনস্টিটিউট অব মালয়েশিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে (আইকেমাস) এশিয়া ফেলোশিপ লাভ করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ওসলো বিশ্ববিদ্যালয়, কাসেতসার্ট বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব দ্য সানশাইন কোস্ট থেকে বৈশ্বিক গণমাধ্যম নীতি ও আইন, আন্তর্জাতিক উন্নয়ন, কৌশলগত যোগাযোগ ও ব্লু ইকোনমি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ ও ডিপ্লোমা সম্পন্ন করেন।
তার গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে গণমাধ্যম নীতি ও নিয়ন্ত্রণ, কমিউনিটি সম্প্রচার ও পাবলিক স্ফিয়ার, মিডিয়া ও তথ্য সাক্ষরতা, সামাজিক পরিবর্তন ও উন্নয়নের জন্য যোগাযোগ, টেলিভিশনের ইতিহাস ও সংস্কৃতি, শিশু ও গণমাধ্যম এবং পাবলিক ডিপ্লোমেসি।