বান্দরবান পার্বত্য জেলার সাবেক সংসদ সদস্য বীর বাহাদুর উ শৈ শিং এবং তার স্ত্রী মে হ্লা প্রুর বিরুদ্ধে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। ১২ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ৫৩৮ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করার অভিযোগে আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) কক্সবাজার দুদক কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়।কক্সবাজার দুদক অফিসের উপপরিচালক (ডিডি) রাশেদুল রেজা চৌধুরী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার বিবরণ অনুযায়ী, বীর বাহাদুর উ শৈ শিং ১৩টি ব্যাংক হিসাবে ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ টাকা লেনদেন করেছেন।







