উপদেষ্টা বলেন, পিঁয়াজের দাম নিয়ন্ত্রণে শিগগিরই পিঁয়াজ আমদানি করা হবে। আমদানি উন্মুক্ত করে দেওয়া হবে।যে দেশে সস্তায় পাওয়া যাবে, সেখান থেকেই পিঁয়াজ আমদানি করা হবে।পাটপণ্য রপ্তানি ভারতের নতুন বিধি-নিষেধ প্রসঙ্গে তিনি বলেন, পাটপণ্য রপ্তানি ভারতের নিষেধাজ্ঞা আরোপ করার ফলে রপ্তানি লক্ষ্যমাত্রায় তেমন কোনো প্রভাব পড়বে না।ভারতের সঙ্গে অনেক বাণিজ্য ঘাটতি রয়েছে জানিয়ে শেখ বশিরউদ্দীন আরো বলেন, ব্যবসায়ীরা কিভাবে মোকাবেলা করছেন, তারাই ভালো বলতে পারবেন। তবে এ ক্ষেত্রে সমস্যা আছে বলে মনে হচ্ছে না।দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও, এখনো সাড়া মেলেনি।