• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
/ ব্রেকিং নিউজ
রবিবার তেহরানের একটি গুরুত্বপূর্ণ চত্বরে নতুন একটি দেয়ালচিত্র (ম্যুরাল) উন্মোচন করেছে ইরান। এতে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলা হয়েছে—ইরানের ওপর যেন কোনো সামরিক হামলার চেষ্টা না করা হয়। গত ২৫ বিস্তারিত...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরার ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের জনগণ পাশে থাকলে কঠোর হস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়নি।’  রোববার সুজন সিলেট
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ইমাম হাসান ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ হিসেবে সম্মাননা পেয়েছেন। গত ২৫ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলরুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের একাডেমিক ও সামগ্রিক কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে এই ঘোষণা দেন। বিভাগ সূত্রে জানা যায়, পরীক্ষার ফলাফল, ভাইভা ও ব্যবহারিক পরীক্ষায় দক্ষতা, নিয়মিত ক্লাসে উপস্থিতি, শৃঙ্খলা ও নৈতিকতা অনুসরণ, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, নেতৃত্বগুণ, ব্যবস্থাপনা দক্ষতা এবং বিশ্ববিদ্যালয় ও বিভাগের সঙ্গে পেশাদার আচরণ এই সবকটি বিষয় বিবেচনায় নিয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করা হয়। ডিপার্টমেন্টের কো-অর্ডিনেট জুবায়ের আহমেদ জানান, পড়াশোনার পাশাপাশি বিভাগীয় নানা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং দায়িত্বশীল আচরণের কারণে ইমাম হাসান অন্যদের থেকে আলাদা করে নজরে এসেছেন। সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ইমাম হাসান বলেন, এই স্বীকৃতি তার জন্য অনুপ্রেরণার। শিক্ষকদের দিকনির্দেশনা ও সহপাঠীদের সহযোগিতায় তিনি এ অর্জন সম্ভব করেছেন বলে জানান। ভবিষ্যতে সাংবাদিকতা পেশায় নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, ইমাম হাসান বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল ‘উত্তরা নিউজ’-এ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। প্রতিবছর নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ থেকে শিক্ষার্থীদের এ ধরনের স্বীকৃতি প্রদান করা হয়।
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ইমাম হাসান ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ হিসেবে সম্মাননা পেয়েছেন। গত ২৫ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা
যশোরে কারাবন্দি ছাত্রলীগকর্মীকে প্যারোলে মুক্তি না দেওয়ায় তার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক।  তিনি বলেন, ‘আমরা আর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ অনুষ্ঠিতের লক্ষে নেত্রকোনার দুর্গাপুরে দুইদিন ব্যাপি ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর পৌরশহরের দ্বীনি আলীম মাদরাসা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। আজ রবিবার (২৫
গাজীপুরের সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল অফিসে দ্রুত সময়ে স্বচ্ছতার সাথে সকল সেবা পাচ্ছে টঙ্গী রাজস্ব সার্কেলের সাধারণ জনগণ।টঙ্গী রাজস্ব সার্কেলের বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক গত