শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এমভিটি সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, এই মুহূর্তে বাংলাদেশের মানুষের একমাত্র চাওয়া তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নির্বাচিত সরকার।এর বাইরে ছোটখাটো অন্য কোনো বিষয় নিয়ে সময় নষ্ট করে লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আগামী ১৭ তারিখ মানবতাবিরোধী অপরাধে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর।
এ দায়িত্ব কোনো রাজনৈতিক দলের না উল্লেখ করে তিনি বলেন, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।