রাজধানীর পঙ্গু হাসপাতালে কোনো আহত রোগী না থাকায় কর্মসূচি বাতিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এদিন অন্যান্য কর্মসূচি পালন করবেন তিনি।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়। সূচি অনুযায়ী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির করব জিয়ারত করবেন তারেক রহমান।সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ। ইতোমধ্যে তারেক রহমান শহীদ হাদির কবর জিয়ারতের জন্য রওনা হয়েছেন। এরপর নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশন করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
প্রসঙ্গত, মাতৃভূমির টানে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন।গত বৃহস্পতিবার তার স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে পেয়েছেন রাজসিক সংবর্ধনা। শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, দল-মত, শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষ তাকে মনের অন্তস্তল থেকে ভালোবাসায় বরণ করে নিয়েছেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..