ক্রিকবাজের তথ্য অনুযায়ী, আইপিএলে নয় মৌসুম খেলা সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি।অন্যদিকে শীর্ষ বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরিতে জায়গা পাওয়া তারকা পেসার মুস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। ১৩৫৫ জন খেলোয়াড়ের নাম রয়েছে নিলামের ১৩ পৃষ্ঠার এই নথিতে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বহু তারকা এবার নিলামে থাকছেন। আলোচনায় থাকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ম্যাথিউ শর্ট ও স্টিভ স্মিথ।নাম তুলেছেন জশ ইংলিসও, যদিও বিয়ের কারণে তার অংশগ্রহণ নিয়ে সংশয় আছে।
ভারতীয়দের মধ্যে মায়াঙ্ক আগরওয়াল, কে. এস. ভারত, রাহুল চাহার, রবি বিষ্ণোই, দীপক হুডা, ভেঙ্কটেশ আয়ার, পৃথ্বী শ, রাহুল ত্রিপাঠী, উমেশ যাদবসহ অনেকেই আছেন শীর্ষ ব্র্যাকেটে।মুস্তাফিজসহ মোট ৪৩ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন এই ২ কোটি রুপি ক্যাটাগরিতে। তাদের মধ্যে আছেন গ্রিন, স্টিভ স্মিথ, মুজিব উর রহমান, নাভিন-উল-হক, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, টম ব্যান্টন, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, লুঙ্গি এনগিদি, এনরিখ নরকিয়া, পাঠিরানা, থিকশানা ও হাসারাঙ্গা।