সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।সচিব বলেন, মোট ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে বর্তমানে একটির কার্যক্রম স্থগিত রয়েছে। বাকি ৫৮টি দলের মধ্যে ৩৮টি তাদের আয়-ব্যয়ের হিসাব দাখিল করেছে, ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে এবং অবশিষ্ট ৮টি দল ইসি থেকে কোনো ধরনের যোগাযোগ করেনি। আইন অনুযায়ী কোনো সাড়া না দেওয়া দলগুলোকে শিগগিরই নোটিশ পাঠানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।