তিনি বলেন, ‘১৯টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে মোট ২০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে। এ নিলামে ডলারের কাটঅফ মূল্য নির্ধারণ করা হয় প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা।চলতি ফেব্রুয়ারি মাসে এ পর্যন্ত চার দফায় মোট ৭৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন সময়ে নিলামের মাধ্যমে ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক।
সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৪৭২ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার বা ৪ দশমিক ৭২ বিলিয়ন ডলার কিনেছে বলে জানানো হয়েছে।