আর্থিক গ্যারান্টর বা স্পন্সরশিপের ক্ষেত্রে এবার বড় ধরনের শিথিলতা এনেছে ইতালি দূতাবাস। সাধারণত কেবল বাবা-মায়ের স্পন্সরশিপ গ্রহণযোগ্য হতো। তবে বর্তমানে বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুফু, মামা-খালা এবং ফার্স্ট কাজিনরাও (চাতাতো/মামাতো/খালাতো/ফুফাতো ভাই-বোন) শিক্ষার্থীদের স্পন্সর হতে পারবেন।