ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি বলেছেন, ফিফা যদি তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে না নেয়, তাহলে আসন্ন বিশ্বকাপে তার দেশের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে।
ইরান ফুটবল ফেডারেশন (আইএফএফ) ফিফাকে তাদের সূচি সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছে। ফিফার কাছ থেকে এখনো কোনো সাড়া পায়নি বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি। ৫ এপ্রিল তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থার বরাত দিয়ে আলজাজিরা এই তথ্য জানায়।
কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে জুন ও জুলাই মাসে টুর্নামেন্টটির আয়োজক যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর হামলা শুরু করে, যা মধ্যপ্রাচ্যে একটি অঞ্চলব্যাপী সংঘাতের জন্ম দেয়।
মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে তেহরান ইসরায়েল, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সামরিক ঘাঁটি এবং উপসাগরীয় অঞ্চলের অবকাঠামোর ওপর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।এশিয়া থেকে বিশ্বকাপের প্রথম যোগ্যতা অর্জনকারী দল ইরান।বিশ্বকাপ তাদের সবগুলো গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হবে।
চলমান সংঘাতময় অবস্থায় শত্রুভাবাপন্ন দেশে গিয়ে খেলায় অংশগ্রহণ যুক্তিযুক্ত নয়। ফুটবলে একটা মনস্তাত্ত্বিক চাপ থাকে। তার ওপর শত্রুর দেশে গিয়ে স্বভাবসুলভ খেলা খেলতে পারবে না খেলোয়াড়রা।
তাই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ক্রীড়ামন্ত্রী দোনিয়ামালি জানান, দলের প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং খেলোয়াড়রা বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবে। তবে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে ইরানের ম্যাচ খেলার সম্ভাবনা খুবই কম। তবে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা পেলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
ইরানের ফুটবল প্রধান মেহদি তাজ বলেন, ‘মেক্সিকোতে বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো আয়োজনের জন্য আমরা বর্তমানে ফিফার সঙ্গে আলোচনা করছি।’আগামী ১১ জুন মেক্সিকোতে বিশ্বকাপ শুরু হবে।
১৬ জুন লস অ্যাঞ্জেলেসে ইরান নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর ২২ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে খেলবে এবং ২৬ জুন সিয়াটলে তাদের শেষ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..