প্রতিরক্ষামন্ত্রী অবশ্য ক্ষতির কোনো পূর্ণাঙ্গ হিসাব দেননি। তবে তিনি যুক্তি দিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে আটকানো না গেলে ভবিষ্যতে আরো বড় বিপদ হতে পারে। এদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আগের মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংস’ হয়ে গেছে। তবে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের পূর্ণ সক্ষমতা অর্জনে এখনো প্রায় এক দশক সময় লাগতে পারে।